টেইলার্স ও দর্জির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার

মাপ থেকে ডেলিভারি, পুরো দোকান এক সুতোয়

অর্ডার, কাটিং, শেলাই, কুরিয়ার, SMS আর হিসাব — সবকিছু একটা সিস্টেমে। কাস্টমার নিজে লাইভ ট্র্যাক করবে, আপনি ড্যাশবোর্ডে সব একনজরে দেখবেন।

GET IT ON Google Play

অ্যান্ড্রয়েড অ্যাপ — ফোনেই পুরো দোকান

  • কোনো কার্ড লাগবে না
  • ৫ মিনিটে সেটআপ
  • সম্পূর্ণ বাংলায়

রহমান টেইলার্স

লাইভ অর্ডার ট্র্যাকিং

অর্ডার #SN-0042

পাঞ্জাবি — রহিম উদ্দিন

  1. অর্ডার নেওয়া হয়েছে
  2. কাটিং সম্পন্ন
  3. শেলাই চলছে
  4. ডেলিভারির জন্য প্রস্তুত
  5. ডেলিভার্ড
SMS পাঠানো হয়েছে

মাপপত্র

বুক
৪০"
কোমর
৩৬"
লম্বা
৪২"

বিজনেস পার্টনার

যেসব প্রতিষ্ঠান আমাদের সেবা ব্যবহার করছে

সবকিছু এক জায়গায়

দর্জির দোকান চালানোর সব টুল

অর্ডার থেকে হিসাব, কর্মী থেকে কুরিয়ার — আলাদা খাতা, আলাদা অ্যাপের দরকার নেই।

অর্ডার ও গার্মেন্টস ট্র্যাকিং

প্রতিটি পোশাক আলাদাভাবে — পেন্ডিং থেকে ডেলিভারি পর্যন্ত পুরো যাত্রা।

কাটিং ও শেলাই প্যানেল

প্রতিটি কর্মীর আলাদা প্যানেল — নিজের কাজ দেখবে, শুরু-শেষ করবে এক ক্লিকে।

কাস্টমার ও মাপ প্রোফাইল

কাস্টমারের মাপ সংরক্ষিত থাকে — এক ক্লিকে রিপিট অর্ডার, আবার মাপ নয়।

SMS নোটিফিকেশন ও ক্রেডিট

অর্ডার নেওয়া, রেডি বা দেরি — কাস্টমার সাথে সাথে SMS পাবে। কাস্টম টেমপ্লেটসহ।

পাবলিক ট্র্যাকিং পেজ

কাস্টমার নিজেই লিংকে গিয়ে অর্ডারের অবস্থা দেখবে — লগইন ছাড়াই, মোবাইলে।

কুরিয়ার ইন্টিগ্রেশন

SteadFast-এ সরাসরি কনসাইনমেন্ট, ডেলিভারি স্ট্যাটাস আর ব্যালেন্স — প্যানেল থেকেই।

নিজের ওয়েবসাইটের জন্য API

নিজের সাইট বা অ্যাপ থেকে সরাসরি অর্ডার তৈরি করুন। ডকুমেন্টেশন সিস্টেমেই দেওয়া।

রিপোর্ট ও PDF

আয়ের হিসাব, অর্ডার রিপোর্ট, কর্মীর পারফরম্যান্স — তারিখ ধরে দেখুন, PDF বানান।

স্টাফ ও পারমিশন কন্ট্রোল

কর্মী যোগ করুন, রোল দিন, কে অর্ডার/কাস্টমার তৈরি করতে পারবে তা ঠিক করুন।

রেফারেল ও কয়েন

বন্ধুকে রেফার করুন — দুজনেই কয়েন পাবেন, যা পরের সাবস্ক্রিপশন বিলে ছাড় হয়।

AI ফিল-আপ ও প্রিসেট

কাস্টমারের মেসেজ পেস্ট করুন — নাম, নম্বর, ঠিকানা নিজে সাজিয়ে বসে যাবে।

লাইভ ড্যাশবোর্ড ও ইনভয়েস

সক্রিয় অর্ডার, বাকি টাকা, কর্মীর চাপ — ট্রেন্ড চার্টসহ। কাস্টমারকে দিন প্রিন্ট রসিদ।

এনক্রিপ্টেড ডেটা ব্যাংক-গ্রেড নিরাপত্তা
মাল্টি-শপ রেডি একাধিক শাখা এক অ্যাকাউন্টে
মোবাইলে সহজ ফোন থেকেই সব কাজ
সম্পূর্ণ বাংলায় কর্মীরা সহজে শিখবে

নতুন যা যোগ হয়েছে

দোকানকে অটোমেশনে নিন

শুধু ট্র্যাকিং নয় — ডেলিভারি, বিক্রি আর গ্রোথের টুল একসাথে।

কুরিয়ার

এক ক্লিকে কুরিয়ারে পাঠান

অর্ডার রেডি হলে SteadFast-এ সরাসরি কনসাইনমেন্ট তৈরি হবে। ট্র্যাকিং কোড, ডেলিভারি স্ট্যাটাস আর কুরিয়ার ব্যালেন্স সিস্টেমেই দেখবেন। বাল্কে অনেক অর্ডার একসাথেও পাঠানো যায়।

API

নিজের ওয়েবসাইট থেকে অর্ডার

আপনার সাইট বা অ্যাপে কেউ অর্ডার দিলে সেটা সরাসরি PoshakPro Test-এ চলে আসবে — ঠিক যেভাবে প্যানেল থেকে অর্ডার তৈরি হয়। API Key জেনারেট করুন, রিকোয়েস্ট/রেসপন্সের পূর্ণ ডকুমেন্টেশন পেজেই দেওয়া।

রেফারেল

রেফার করে কয়েন আয় করুন

আপনার রেফারেল লিংকে কেউ রেজিস্টার করে পেইড প্ল্যান নিলে দুজনেই কয়েন পাবেন। সেই কয়েন পরের সাবস্ক্রিপশন বিলে টাকার মতো ছাড় হিসেবে ব্যবহার করা যাবে।

চার ধাপ

শুরু করা যতটা সহজ

  1. ১

    রেজিস্টার করুন

    দোকানের তথ্য দিয়ে ফ্রি অ্যাকাউন্ট খুলুন

  2. ২

    অর্ডার নিন

    কাস্টমার ও মাপ যোগ করে অর্ডার তৈরি করুন

  3. ৩

    কাজ ট্র্যাক করুন

    কাটিং থেকে শেলাই, প্রতিটি স্টেজ লাইভ দেখুন

  4. ৪

    ডেলিভারি করুন

    কুরিয়ারে পাঠান, SMS দিন, রসিদ প্রিন্ট করুন

কেন PoshakPro Test

খাতা থেকে বেরিয়ে আসুন

দোকান চালান স্মার্টভাবে — নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে।

  • সময় বাঁচবে

    কাগজে হিসাব রাখা আর অর্ডার খুঁজে বের করার ঝামেলা শেষ।

  • ভুল কমবে

    প্রতিটি ধাপ সিস্টেমে লগ হয় — কোনো অর্ডার হারাবে না।

  • কাস্টমার সন্তুষ্ট থাকবে

    লাইভ ট্র্যাকিং আর SMS-এ কাস্টমার সবসময় জানবে অর্ডারের অবস্থা।

  • ডেলিভারি ঝামেলাহীন

    কুরিয়ারে পাঠানো, স্ট্যাটাস, ব্যালেন্স — সব এক জায়গা থেকে।

  • বিক্রি বাড়ানোর সুযোগ

    ওয়েবসাইট API দিয়ে যুক্ত করুন, রেফারেল কয়েনে খরচ কমান।

আজকের ড্যাশবোর্ড

সক্রিয় অর্ডার

২৪

কাটিং বাকি

৭

বকেয়া

৳৯,৪০০

রসিদ · SN-0042

মোট ৳ ১,৮০০
SMS

প্রিয় গ্রাহক, আপনার অর্ডার #SN-0042 প্রস্তুত। ট্র্যাক করুন লিংকে।

মোবাইল অ্যাপ

PoshakPro Test এখন Google Play-তে

অ্যাপ ইনস্টল করুন — মালিক থেকে কারিগর, সবাই নিজের ফোনে কাজ করবে। ব্রাউজার খোলার দরকার নেই।

  • নতুন কাজ এলে সাথে সাথে নোটিফিকেশন
  • মালিক, কাটিং, সেলাই, ফিনিশিং — সবার প্যানেল এক অ্যাপে
  • একবার লগইন করলেই চলবে, বারবার পাসওয়ার্ড লাগবে না

সহজ ও স্বচ্ছ মূল্য

দোকানের সাইজ অনুযায়ী প্ল্যান

যেকোনো সময় পরিবর্তন করা যাবে। শুরু করুন ৭ দিনের ফ্রি ট্রায়ালে।

৭ দিন ফ্রি

Trial

ফ্রি / ৭ দিন

শুরু করুন

Medium

2% ছাড়

৳1,800

৳1,760 / ৩ মাস

৳40 সাশ্রয়

শুরু করুন

Pro

3% ছাড়

৳3,600

৳3,500 / ৬ মাস

৳100 সাশ্রয়

শুরু করুন

Advance

3% ছাড়

৳7,200

৳7,000 / ১ বছর

৳200 সাশ্রয়

শুরু করুন

সব প্ল্যানের মূল্য পরিবর্তনযোগ্য — রেজিস্ট্রেশনের পর "Subscription" পেজ থেকে বেছে নিন।

কাদের জন্য

টেইলার্স, বুটিক ও ফ্যাশন হাউজের সফটওয়্যার

যেখানেই মাপ নিয়ে পোশাক বানানো হয়, সেখানেই PoshakPro Test — বাংলাদেশের দর্জির দোকানের জন্য বাংলায় তৈরি টেইলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার।

দর্জির দোকান ও টেইলার্স

জেন্টস ও লেডিস টেইলার্সের প্রতিদিনের অর্ডার, কাস্টমারের মাপের খাতা আর ডেলিভারির তারিখ — সব ডিজিটাল।

বুটিক হাউজ

ডিজাইন অনুযায়ী অর্ডার, কাস্টমারের মাপ প্রোফাইল, অগ্রিম ও বকেয়ার হিসাব এক প্যানেলে।

ফ্যাশন হাউজ ও সেলাই কারখানা

একাধিক কাটিং মাস্টার ও সেলাই কারিগরের মধ্যে কাজ ভাগ করুন, কার হাতে কত কাজ — লাইভ দেখুন।

অনলাইন পোশাক ব্যবসা

ফেসবুক পেজ বা ওয়েবসাইটের অর্ডার API দিয়ে সিস্টেমে আনুন, রেডি হলে কুরিয়ারে পাঠান।

ঘরে বসে সেলাইয়ের ব্যবসা

ছোট পরিসরে শুরু? মোবাইল থেকেই অর্ডার, মাপ আর কাস্টমারকে SMS।

ইউনিফর্ম ও বাল্ক অর্ডার

এক অর্ডারে অনেক পোশাক — প্রতিটির অবস্থা আলাদা ট্র্যাক, কাটিং-সেলাই কপি একসাথে প্রিন্ট।

যেকোনো পোশাকের মাপ ও অর্ডার রাখুন

শুরুতেই নিচের পোশাকগুলোর মাপের তালিকা তৈরি করা থাকে। এর বাইরে যেকোনো পোশাক — নিজের দোকানের ডিজাইন বা বিশেষ অর্ডার — নিজের মতো মাপের ঘরসহ যোগ করে নিতে পারবেন।

  • পাঞ্জাবি
  • জুব্বা
  • ফতুয়া
  • কাবলি
  • কুর্তা
  • শার্ট
  • হাফ শার্ট
  • কোট
  • ওয়েস্টকোট
  • পায়জামা
  • চুড়িদার পায়জামা
  • প্যান্ট
  • ফরমাল প্যান্ট
  • লুঙ্গি
  • কামিজ
  • থ্রি-পিস কামিজ
  • সালোয়ার
  • পালাজ্জো
  • ব্লাউজ
  • পেটিকোট
  • বোরকা
  • গাউন
  • কুর্তি
  • ফ্রক
  • লেহেঙ্গা
  • স্কার্ট
  • + যেকোনো পোশাক, নিজে যোগ করুন

PoshakPro Test is a Bangla-first tailor shop management software for tailors, darzi shops, boutiques and fashion houses in Bangladesh. Save customer measurements, take tailoring orders, assign cutting masters and stitching workers, track every garment from cutting to delivery, send SMS updates, book courier and print invoices — from your mobile or computer, no installation needed.

প্রশ্ন ও উত্তর

সচরাচর জিজ্ঞাসা

দর্জির দোকানের সফটওয়্যার নিয়ে যা সবাই জানতে চান।

PoshakPro Test কী? এটা কি দর্জির দোকানের সফটওয়্যার?

হ্যাঁ। PoshakPro Test হলো বাংলাদেশের দর্জির দোকান, টেইলার্স, বুটিক হাউজ ও ফ্যাশন হাউজের জন্য তৈরি অনলাইন টেইলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার (Tailor Shop Management Software)। কাস্টমারের মাপ, অর্ডার, কাটিং মাস্টার ও সেলাই কারিগরের কাজ, ডেলিভারি, বকেয়া হিসাব, SMS আর কুরিয়ার — সব এক জায়গা থেকে ম্যানেজ করা যায়।

খাতার বদলে টেইলার্স সফটওয়্যার কেন ব্যবহার করব?

খাতায় মাপ হারিয়ে যায়, কোন অর্ডার কোন কারিগরের কাছে আছে খুঁজে পাওয়া কঠিন, ডেলিভারির তারিখ আর বকেয়া টাকার হিসাব গোলমাল হয়। সফটওয়্যারে প্রতিটি পোশাকের অবস্থা (পেন্ডিং, কাটিং, সেলাই, রেডি, ডেলিভারি) লাইভ দেখা যায়, প্রতিটি ধাপ রেকর্ড থাকে, আর ড্যাশবোর্ডে এক নজরে সক্রিয় অর্ডার ও মোট বকেয়া দেখা যায়।

কাস্টমারের মাপ কীভাবে সংরক্ষণ হয়? পরে আবার মাপ নিতে হবে?

শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ব্লাউজ, সালোয়ার কামিজসহ অনেক পোশাকের মাপের তালিকা আগে থেকেই দেওয়া থাকে। এর বাইরে যেকোনো পোশাক নিজের মতো মাপের ঘরসহ যোগ করা যায় — তালিকার পোশাকেও চাইলে ঘর বাড়ানো-কমানো যায়। কাস্টমারের মাপ প্রোফাইলে সংরক্ষিত থাকে, তাই পরের বার এক ক্লিকে রিপিট অর্ডার — নতুন করে মাপ নিতে হয় না। প্রতিটি অর্ডারের মাপ আলাদা কপি হিসেবে থাকে, পুরনো অর্ডার বদলায় না।

কাটিং মাস্টার ও সেলাই কারিগরদের কাজ কীভাবে ভাগ করব?

প্রতিটি কাটিং মাস্টার ও সেলাই মাস্টারের নিজের আলাদা প্যানেল থাকে। আপনি পোশাক অ্যাসাইন করলে তারা নিজের কাজের তালিকা দেখে কাজ শুরু ও শেষ করে। কার হাতে কত কাজ বাকি তা “কাজের চাপ” পেজে দেখা যায়, তাই যার কাজ কম তাকে নতুন কাজ দেওয়া সহজ।

কাস্টমার কি নিজের অর্ডারের অবস্থা জানতে পারবে?

হ্যাঁ। প্রতিটি অর্ডারের একটি ট্র্যাকিং লিংক থাকে — কাস্টমার লগইন ছাড়াই মোবাইলে দেখতে পারে পোশাক কোন ধাপে আছে। অর্ডার নেওয়া, রেডি হওয়া বা দেরি হলে কাস্টমারকে স্বয়ংক্রিয় SMS পাঠানো যায়।

মোবাইল দিয়ে কি চালানো যাবে? আলাদা কিছু ইনস্টল করতে হবে?

মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার — যেকোনো ব্রাউজার থেকে চালানো যায়, কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। পুরো ইন্টারফেস বাংলায়, তাই কর্মীরাও সহজে শিখে নেয়।

বুটিক হাউজ, ফ্যাশন হাউজ বা লেডিস টেইলার্সে কি ব্যবহার করা যাবে?

অবশ্যই। জেন্টস টেইলার্স, লেডিস টেইলার্স, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ, ঘরে বসে সেলাইয়ের ব্যবসা কিংবা ফেসবুক পেজে পোশাকের অর্ডার নেওয়া অনলাইন ব্যবসা — যেখানেই মাপ নিয়ে পোশাক বানানো হয়, সেখানেই কাজে লাগে।

টেইলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের দাম কত? ফ্রি ট্রায়াল আছে?

দোকানের সাইজ অনুযায়ী আলাদা প্ল্যান আছে — এই পেজের মূল্য অংশে বর্তমান দাম দেখুন। শুরুতে ৭ দিন ফ্রি ট্রায়াল, কোনো কার্ড লাগে না। বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়া যায়, আর রেফারেল কয়েন দিয়ে বিলে ছাড়ও পাওয়া যায়।

অর্ডার কি কুরিয়ারে পাঠানো যাবে?

হ্যাঁ। SteadFast কুরিয়ারের সাথে সরাসরি যুক্ত — প্যানেল থেকেই কনসাইনমেন্ট তৈরি, ডেলিভারি স্ট্যাটাস আর কুরিয়ার ব্যালেন্স দেখা যায়, একসাথে অনেক অর্ডারও পাঠানো যায়।

আমার দোকানের ডেটা কি নিরাপদ?

প্রতিটি দোকানের ডেটা সম্পূর্ণ আলাদা রাখা হয় — অন্য কোনো দোকান আপনার কাস্টমার বা অর্ডার দেখতে পারে না। কোন কর্মী কী দেখতে বা করতে পারবে, তাও আপনি নিজে ঠিক করে দেন।

আজই দোকান PoshakPro Test-এ আনুন

৭ দিন সম্পূর্ণ ফ্রি ট্রায়াল — কোনো কার্ড বা কমিটমেন্ট লাগবে না।